বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০১: ১৯
জাতীয় ঐকমত্য কমিশন

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) এই সংলাপ শুরু হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠকের মাধ্যমে। ঈদুল ফিতরের আগে সংলাপ চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, ঈদের আগে আগামী ২৪ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসাবে, আগামী সপ্তাহে আরও দুটি দলের সঙ্গে সংলাপে বসতে পারে কমিশন।

এদিকে মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ১৫টি রাজনৈতিক দল বিভিন্ন সংস্কার প্রস্তাব প্রসঙ্গে মতামত জমা দিয়েছে। এ দিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের মতামত জমা দেয়। এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে কমিশনকে জানিয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এখনো মতামত জমা দেয়নি আরও ১৩টি রাজনৈতিক দল। এগুলো হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), আমজনতার দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সাবেক ২ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।

১৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

১৫ ঘণ্টা আগে

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৬ ঘণ্টা আগে