ঈদের প্রধান জামাতে সারা বিশ্বের মজলুমদের জন্য দোয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে সারা বিশ্বের মজলুমদের জন্য দোয়া করা হয়। ছবি: পিএমও

বাংলাদেশসহ সারা বিশ্বের সব মুসলিমসহ মজলুমদের হেফাজাত চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে মোনাজাত করেছেন ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়া মুসল্লিরা। এ নামাজ শেষে মোনাজাত করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণিপেশা ও বয়সের হাজারও মানুষ এই ঈদ জামাতে নামাজ পড়েন এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, বিচারপতি, কূটনীতিক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় ঈদগাহে ঈদের এই জামাতে অংশ নেন।

মুফতি আবদুল মালেক মোনাজাতে আল্লাহর উদ্দেশে বলেন, ইয়া আল্লাহ, কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মজলুম ভাইদের স্মরণ করছি। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সকল মজলুম ভাইদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, সকল মজলুমদের আপনি হেফাজত করেন।

তিনি বলেন, ইয়া আল্লাহ, জালিমদের বন্দি করে দেন মওলা। ইয়া আল্লাহ, জালিমরা যেন কারও ওপর জুলুম না করতে পারে, ইয়া আল্লাহ, ইয়া মওলা, মেহেরবানি করে আপনি সেই ইন্তেজাম করে দেন। ইয়া আল্লাহ, সকল মজলুমদের আপনি জুলুম থেকে হেফাজত করেন।

মুসলিমদের হেফাজত চেয়ে খতিব বলেন, জালিমদের উত্তম বিচার আপনিই করতে পারেন। ইয়া আল্লাহ, পুরা বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমানরা মজলুম হয়ে আছে, নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না। কোরবানির ইবাদত আপনার নৈকট্যের জন্য, আপনি শিখিয়েছেন ইয়া আল্লাহ, সেই ইবাদত তারা স্বাধীনভাবে আদায় করতে পারছে না। ইয়া আল্লাহ, যেখানে মুসলমানরা সংখ্যালঘু, সেখানে তাদের জানমালের নিরাপত্তা কিছু থাকে না। ইয়া আল্লাহ, আপনি এই জুলুম থেকে আমাদের হেফাজত করেন। পুরা বিশ্বের মুসলিমদের হেফাজত করেন। পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করেন।

দেশ সুন্দরভাবে পরিচালনায় সরকারের জন্যও দোয়া করেন জাতীয় মসজিদের এই খতিব। মোনাজাতে তিনি বলেন, আমাদের দেশের সরকারকে আপনি মেহেরবানি করে হিম্মত, নেক হায়াত, সুস্থতা বাড়িয়ে দেন মওলা, হায়াত বাড়িয়ে দেন মওলা। আপনার দিনের হেফাজত আপনিই হেফাজত করেন মওলা। নেক কাজের সুযোগ করে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের নেক কাজের তৌফিক দান করেন।

জামাত শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে তল্লাশির মাধ্যমে ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ মন্ত্রী-এমপি ও প্রাশাসনিক কর্মকর্তারা এ জামাতে অংশ নেওয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

কঠোর নিরাপত্তা আর তল্লাশি থাকলেও প্রধান এ ঈদ জামাতে নেমেছিল মানুষের ঢল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ভেতরের জায়গা পরিপূর্ণ হয়ে যাওয়ায় ঈদগাহের সামনের রাস্তায় জায়নামাজ ও চাদর বিছিয়ে নামাজে অংশ নেন অনেকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement