হাসিনাকে ফেরাতে সরকার সচেষ্ট আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফেরা‌নোর বিষ‌য়ে বিএন‌পি সরকার স‌চেষ্ট আছে, এটা চলমান থাক‌বে।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ‌্য জানান প্রতিমন্ত্রী।

বিএন‌পি সরকার ক্ষমতায় আসার পর ভার‌তে অবস্থানরত ক্ষমতাচ‌্যুত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফেরা‌তে কো‌নো যোগা‌যোগ ক‌রে‌ছে কিনা জান‌তে চাইলে প্রতিমন্ত্রী ব‌লেন, এটা চলমান প্রক্রিয়া। চলমান আছে। আমা‌দের সরকার মাত্র এসেছে। অবশ্যই আমরা গত ১৭ বছ‌রে বি‌শেষ ক‌রে, জুলাই‌য়ে শিশু‌দের হত‌্যা ক‌রে‌ছে শেখ হা‌সিনাসহ সবার বিচার আমরা চাই। শেখ হা‌সিনা‌কে ফেরা‌নোর বিষ‌য়ে বিএন‌পি সরকার স‌চেষ্ট আছে, এটা চলমান থাক‌বে।

ভারত থে‌কে জ্বালা‌নি আনার প্রশ্নে প্রতিমন্ত্রী ব‌লেন, ভার‌তের স‌ঙ্গে অনেক ইস‌্যু আছে, আমরা ডি‌জেল চাচ্ছি, পা‌নি চা‌চ্ছি, সীমানায় হত‌্যা বন্ধ চা‌চ্ছি। ভার‌ত সরকারের পক্ষ থে‌কে বাংলা‌দে‌শের নতুন সরকা‌রের স‌ঙ্গে সুসম্পর্ক রাখ‌তে চায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

১ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১ দিন আগে

ধানমন্ডি ৩২ ভাঙচুর: ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

১ দিন আগে

ঢাবি ছাত্রীদের বহিরাগতদের কটূক্তি, প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা

১ দিন আগে