প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের শিক্ষককে ভিসি নিয়োগ দায়িত্বহীনতার পরিচয়: অধ্যাপক কামরুল

ঢাবি প্রতিনিধি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে পোস্ট করেছেন অধ্যাপক কামরুল হাসান মামুন। ছবি: রাজনীতি ডটকম

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। এ ধরনের নিয়োগের মাধ্যমে শিক্ষামন্ত্রী দায়িত্বহীনতার পরিচয়ই কেবল দিচ্ছেন না, শিক্ষা খাতে অপূরণীয় ক্ষতি করে চলেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

বোরবার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান অধ্যাপক কামরুল।

এর আগে গত জুলাই মাসের শেষ সপ্তাহে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক মো. জাকির হুসাইনকে নিয়োগ দেয় সরকার। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।

এ নিয়োগের পরপরই প্রশ্ন ওঠে— বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ কোনো শিক্ষককে কেন নিয়োগ দেওয়া হয়নি। এ ধরনের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান-প্রযুক্তির বাইরে গিয়ে কলা, সমাজবিজ্ঞান বা বাণিজ‍্য অনুষদের শিক্ষকদের উপাচার্য পদে নিয়োগ কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেক শিক্ষকও।

একটি বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরুর দিকে যারা উপাচার্য হিসেবে নিয়োগ পান, তাদের ওপর সেই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে বলে অভিমত অধ্যাপক কামরুল হাসান মামুনের।

ফেসবুক পোস্টে এই অধ্যাপক লিখেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে হবেন, তার যোগ্যতার ওপর বিশ্ববিদ্যালয়টি কেমন হবে তার একটা পূর্বাভাস পাওয়া যায়। আমি বাংলাদেশের যেই দুই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি বা করছি, দুটোর প্রথম ভিসিই ছিলেন অসাধারণ যোগ্য ও মেধাবী।

এই দুই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের কথা তুলে ধরে অধ্যাপক কামরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এত সুনাম, তার কারণ আমরা প্রথম ভিসি হিসেবে পি জে হার্টজের মতো যোগ্য ভিসি পেয়েছিলাম। তেমনই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন অধ্যাপক সদরুদ্দিন আহমেদ চৌধুরী। অসাধারণ যোগ্য মানুষ।

তিনি বলেন, আমি আমার জীবনে এত যোগ্য ভিসি দেখিনি। শাহজালাল বিশ্ববিদ্যালয় অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা এগিয়ে থাকার কারণ অধ্যাপক সদরুদ্দিন আহমেদ চৌধুরীর মতো মানুষ প্রথম ভিসি হয়েছিলেন।

প্রথম দিকে একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি কারা হবেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধ্যাপক কামরুল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টানেন।

তিনি লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইনকে। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কীভাবে সরকার আর্টসের একজন শিক্ষককে নিয়োগ দিলো, আমি ভেবে পাই না, তাও আবার প্রথম দিকের ভিসি।

এ ধরনের নিয়োগে শিক্ষামন্ত্রীর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন অধ্যাপক কামরুল হাসান মামুন। লিখেছেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রী আবারও চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। যে ক্ষতি তিনি (শিক্ষামন্ত্রী) একা করে যাচ্ছেন, তা অপূরণীয়।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন নিয়োগ অবশ্য এটিই প্রথম নয়। বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগে বাণিজ্য বিভাগের প্রধান ছিলেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

অন্যদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

৫ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

৬ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

৬ ঘণ্টা আগে

রেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

৬ ঘণ্টা আগে
Advertisement