নিরাপত্তা শঙ্কায় নেপাল-বাংলাদেশ ম্যাচ বাতিল

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে আজ সকালে সংবাদ সম্মেলন সারলেন বাংলাদেশ-নেপালের কোচ ও অধিনায়ক। তবে রাত হতেই জানা গেল, আগামীকাল দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে না দুই দল। প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। বাধ্য হয়েই দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।

কেননা সামাজিক মাধ্যম বন্ধ করায় এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমেছে নেপালের ছাত্ররা। জেন জি- পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশটির সরকার কারফিউ জারি করেছে অস্থির সময় পার করা কাঠমাণ্ডুতে। তাই খেলোয়াড়দের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। আমরা ঢাকায় বাফুফে এবং কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকেও আমরা বিষয়টি বিশেষভাবে বলেছিলাম।’

এমন পরিস্থিতিতে তাই বাংলাদেশের খেলোয়াড়দের হোটেল ক্রাউন ইম্পেরিয়াল থেকে বের হতে মানা করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। এ জন্য পরে জাতীয় দলের অনুশীলন স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে লিখেছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

৪ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

৬ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

৬ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

৬ ঘণ্টা আগে