প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে সংখ্যালঘু সহিংসতার ৮৮টি মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দোষীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, গত আগস্ট ৫ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮ মামলায় এখন পর্যন্ত ৭০ জন গ্রেফতার করা হয়েছে।
২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর দ্রুতই আপডেট দেওয়া হবে, বলে জানান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল জানান, সরকার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মুহাম্মাদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত ১ হাজার ৫৪০ জন উপসচিব থেকে সচিব পদ মর্যাদার কর্মকর্তা পদোন্নতি চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৬৪ জনকে সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে