জাতীয় নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

ডেস্ক, রাজনীতি ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট পর্যবেক্ষণে ১৪ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেন।

বুধবার ২১ জানুয়ারি কমনওয়েলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আসো এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা যোগ দেবেন।

এই বিষয়ে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমাদের দল পাঠানোর মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি। বাংলাদেশে আমাদের উপস্থিতি কেবল পর্যবেক্ষণের দায়িত্ব থেকেই পরিচালিত নয়, বরং এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার প্রতিশ্রুতির অংশ।

পর্যবেক্ষক দলকে সহায়তা করবে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি দল, যার নেতৃত্বে থাকবেন ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যাপরুজ। কমনওয়েলথ পর্যবেক্ষক দলের ম্যান্ডেট হলো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে কি না সে বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা। মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে। পরে এই প্রতিবেদন বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ সকল কমনওয়েলথ সরকার এবং সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

পর্যবেক্ষক দলের সদস্যরা হলেন, অ্যান্টিগুয়া ও বারবুডার ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট লেব্রেখটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড, ফিজির প্যাসিফিক ইয়ুব কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর দাতুক(ড.) রাস আদিবা মোহদ রাদজি, মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী এইচ.ই. জোফ্রি সালিম ওয়াহিদ, মরিশাসের নির্বাচন কমিশনার মোহাম্মাদ ইরফান আবদুল রহমান, সিয়েরালিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডেভিড জন ফ্রান্সিস, সিঙ্গাপুরের মানবাধিকার আইনজীবী সঙ্গীথা যোগেন্দ্রন, দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা প্রফেসর ম্যান্ডলা মচুনু, শ্রীলংকার কলম্বো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পাবলিক ও আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক ড. দিনেশা সমরারত্নে, উগান্ডার প্রফেসর উইনিফ্রেড মেরি তারিনিয়েবা কিরিয়ারউইরে, যুক্তরাজ্যেও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি আজাই এবং জাম্বিয়ার সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিনদানু।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার

গ্রেপ্তার আসামিরা হলেন- সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রারের কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওর

৪ ঘণ্টা আগে

এক দিনে হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ; যা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যাঞ্জক অগ্রগতি বলে মনে করে ঢাকা।

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকার দলীয় এমপির

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর প্রয়াত আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন।

৫ ঘণ্টা আগে