প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন গবেষণা পত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে। ১৩ টি বিষয়ে করা গবেষণাপত্রের মান বিবেচনায় ৫০ হাজার থেকে এক লাখ টাকা অনুদান দেয়া হবে। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়য়ের অধনস্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
যেসব বিষয়ে গবেষণা পত্র জমা দিতে হবে: পলিটিক্স এন্ড ইন্সটিটিউশনস, এসএমই ক্লস্টার ডেভেলপমেন্ট, এসএমই'স ভ্যাল্যু চেইন এনালাইসিস, ইন্ট্রাপ্রেনিউরশিপ এন্ড ইনোভেশন, উইমেন ইন্ট্রাপ্রেনিউরশিপ, গ্রিন বিজনেসেস, এক্সেস টু ফাইন্যান্স ফর এসএমই'স, টেকনোলজি বা আইসিটি ফর এসএমই'স, ফার্ম ক্যাপাবিলিটিস, ইন্ড্রাস্ত্রিয়াল সাব-কন্ট্রাক্টিং, ইন্টারন্যাশনালাইজেশন এন্ড মার্কেট কম্পিটিটিভনেসেস ফর এসএমই'স, ব্র্যান্ডিং অফ এসএমই প্রোডাক্টস এন্ড সার্ভিসেস এবং অন্যান্য ইস্যু।
এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত গবেষণা পত্রসমূহ ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশিত 'ইন্টারন্যাশনাল জার্নাল অব এসএমই ডেভেলপমেন্ট' শীর্ষক জার্নালে প্রকাশ করা হবে। শর্ত হিসেবে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল জার্নাল অব এসএমই ডেভেলপমেন্ট এর এডিটোরিয়াল বোর্ডের মাধ্যমে গবেষণা পত্র নির্বাচন করা হবে। নির্বাচিত গবেষণা পত্রের জন্য সংশ্লিষ্ট গবেষককে ৫০ হাজার থেকে এক লাখ টাকা অনুদান দেয়া হবে।
যেসকল গবেষণা পত্র ইতোমধ্যে অন্য কোনো বই বা জার্নালে প্রকাশিত হয়েছে বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত অর্থায়নের ভিত্তিতে গবেষণা প্রকল্প হিসেবে কাজ করা হয়েছে, সেসব গবেষণা পত্র জমা দেয়া যাবে না। গবেষণা পত্রের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক বা গবেষকদের বিস্তারিত জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ সাল পর্যন্ত গবেষণা পত্রের হার্ড কপি ডাকযোগে বা ক্যুরিয়ার করে এসএমই ফাউন্ডেশনে পাঠাতে হবে। একই সঙ্গে সফট কপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। যা এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে পাওয়া যাবে। গবেষণা পত্র গ্রহণ বা বাতিলের সকল ক্ষমতা এসএমই ফাউন্ডেশন সংরক্ষণ করে।

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
১৬ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
১৮ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
১৮ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে