ছাত্র সংগঠনের তাত্ত্বিক নেতা থেকে উপদেষ্টা মাহফুজ আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃবৃন্দের অন্যতম একজন মাহফুজ আলম। আন্দোলন সংগ্রামে ব্যানারের সামনে কিংবা মাইক হাতে তাকে দেখা না গেলেও সকল আন্দোলন সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। কেননা, মাহফুজ আলম পরিচিতজনদের মধ্যে একজন তাত্ত্বিক নেতা হিসেবেই পরিচিতি।

বৃহৎ পরিসরে পরিচিতি না থাকলেও সেই তাত্ত্বিক নেতা এখন এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে অন্তর্বতীকালীন সরকারের প্রথম দিক থেকেই তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রোববার (১০ নভেম্বর) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর কাছে মাহফুজ আলমসহ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিন জন। অন্য দুইজন হলেন সেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসেন মাহফুজ আলম। তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। প্রথমদিকে তার পরিচিতি আসিফ-নাহিদদের মতো না থাকলেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি।

এরপর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নতুন রাজনৈতি দল, গণঅভূত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা, রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে বলে আগামী বাংলাদেশের রূপরেখা প্রকাশ করে আরও আলোচনার জন্ম দেন মাহফুজ আলম।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে মাহফুজ আলমকে ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, মাহফুজ আলম লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ে ৫৫ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় গুম আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি

১৫ ঘণ্টা আগে

বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

১৫ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী

জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে