বাসস

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্যখাতসহ গুরুত্বপূর্ণ খাতে এক বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল আরো জানিয়েছে, তারা এই অর্থায়ন দ্বিগুণ করারও পরিকল্পনা করছে।
ইইউ প্রতিনিধিদল এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) যৌথ উদ্যোগে গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের স্টেকহোল্ডারদের কয়েকটি বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়েছে।
ইইউ আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, “গত সপ্তাহে, বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদল পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য খাতে ১ বিলিয়ন ইউরোর চলমান বিনিয়োগ এবং ভবিষ্যতে অর্থায়ন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে কয়েকটি বৈঠক আয়োজন করার পাশাপাশি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংককে স্বাগত জানিয়েছে।
বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সুবিধার অধীনে ওয়ার্কিং রিভিউ গ্রুপের প্রথম সভাটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এতে বিদ্যুৎ বিভাগ, টিম ইউরোপ, ইআইবি এবং জনসেবা প্রদানকারী সংস্থাগুলির প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন।
এসব আলোচনায় টিম ইউরোপের সহযোগিতা কাঠামোর অধীনে চলমান প্রকল্পগুলি পর্যালোচনা এবং ভবিষ্যতের বিনিয়োগ কৌশল গঠনের উপর আলোকপাত করা হয়েছিল।
বৈঠকে ইআইবি থেকে ৩৫০ মিলিয়ন ইউরো ইইউ গ্যারান্টিযুক্ত ঋণ এবং ইইউ থেকে ৪৫ মিলিয়ন ইউরোর সম্পূরক অনুদানের আওতায় অর্থায়নের জন্য নির্দিষ্ট নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলি চিহ্নিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এই তহবিলগুলি সারা দেশে সৌর এবং বায়ু শক্তি উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৬ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
২০ ঘণ্টা আগে