প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না, তা সে যত বড়ই হোক না কেন। আমরা ইতোমধ্যে গুলশানের চাঁদাবাজদের ধরেছি। চাঁদাবাজের মূল পরিচয় সে একজন চাঁদাবাজ। যত প্রভাবশালী হোক না কেন তাদে কোনো ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেয়া হবে না।
শনিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগষ্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, আগষ্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।
মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি অবরোধ করে তারা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন।
২ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি, কীভাবে পরীক্ষা সঠিকভাবে নেব। কীভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি– যেসব পরীক্ষা কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে।’
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম শনাক্ত হয়ে ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেটের।
২ ঘণ্টা আগে