মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের রায় আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায় প্রকাশ করবেন।

রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), রয়টার্স ও ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় স্ক্রিনে লাইভ সম্প্রচারের আয়োজন করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ জানিয়েছেন, বাংলাদেশের আইনে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এবং শেখ হাসিনার ক্ষেত্রে অনুকম্পার কোনো সুযোগ নেই। দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে।

গত ৫ আগস্ট ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে হয়, যেখানে ১৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও আসাদুজ্জামান খানও আসামি হন।

মামলায় প্রসিকিউশন গত ১২ মে ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও প্রমাণাদি ৪ হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২ হাজার ৭২৪ পৃষ্ঠা। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

মামলার পাঁচটি অভিযোগে উল্লেখ করা হয়েছে:
১. আন্দোলনরত ছাত্র-জনতাকে ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ বলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে ব্যাপক হত্যাকাণ্ড ও হামলা।
২. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ।
৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে হত্যা।
৪. রাজধানীর চানখাঁরপুলে নিরীহ ছয়জনকে গুলি করে হত্যা।
৫. আশুলিয়ায় নিরীহ ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যা।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। আসামিপক্ষের আইনজীবী খালাস প্রার্থনা করলেও রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন করা হয়েছে।

এদিকে,এর প্রতিবাদে 'কমপ্লিট লকডাউন' কর্মসূচি পালন করছে অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ।

এমন পটভূমিতে রোববার রাতেও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন এবং মশাল মিছিলের খবর পাওয়া গেছে।

সরকারের একজন উপদেষ্টার বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের সাথে জড়িতদের গুলির নির্দেশ দিয়ে আলোচনায় এসেছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ আগেই জানিয়েছে, 'সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই'।

ঢাকায় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে এবং এর অংশ হিসেবে সরকারের দিক থেকে ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৮ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২১ ঘণ্টা আগে