৫ দিনের রিমান্ডে হাজি সেলিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১৩

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীতে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সোমবার (২ সেপ্টেম্বর) আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত এই নির্দেশ দেন।

তাকে রিমান্ডে চেয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে এ নির্দেশ দেন আদালত। আদালতে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাজি সেলিমকে অঝোরে কাঁদতে দেখা যায়।

প্রসঙ্গত রাজধানীর বংশাল এলাকা থেকে গত রবিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করে।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় নিহতের বাবা কামরুল হাসান গত ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরল বিমানের সেই ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেইফলি।”

১ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাবে ‘সায়েন্স টয়’

রোববার (৮ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

২ ঘণ্টা আগে

তারেক রহমানকে ‘জনবান্ধব নেতা’ বললেন ভারতীয় হাইকমিশনার

৩ ঘণ্টা আগে

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত ভারতের নিরাপত্তা বেষ্টনীর গেট দিয়ে একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

৩ ঘণ্টা আগে