প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন।
২০২৫-২৬ অর্থবছরের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ৮ম সভার কার্যবিবরণী অনুযায়ী, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এর আগে রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাব উত্থাপন করলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এ বিষয়ে সম্মতি প্রদান করে। পরবর্তীতে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগও উক্ত সব পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করে।
সভায় বিষয়টি বিস্তারিত পর্যালোচনা শেষে এই প্রস্তাব অনুমোদনের সুপারিশে সর্বসম্মত মত দেওয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, প্রধান শিক্ষকদের পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীত করার সুপারিশ করা হলো।
এছাড়া এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাদি এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১২ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৩ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৪ ঘণ্টা আগে