চূড়ান্ত তালিকা প্রকাশ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। ২৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পদভিত্তিক প্রার্থী সংখ্যা:

সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন, ক্রীড়া সম্পাদক: ১৩ জন, ছাত্র, পরিবহন সম্পাদক: ১২ জন, সমাজসেবা সম্পাদক: ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন। এছাড়া, সদস্য পদে ২১৭ জন।

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে এবং হল সংসদে ১৮টি হলের ১৩টি পদে ১১০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হল সংসদের প্রার্থী সংখ্যা:

কবি সুফিয়া কামাল হল– ৪০ জন, রোকেয়া হল– ৪৫ জন, কুয়েত মৈত্রী হল– ৩১ জন, শামসুন্নাহার হল– ৩৬ জন, ফজিলাতুন্নেসা মুজিব হল– ৩৬ জন, জগন্নাথ হল– ৫৯ জন, ফজলুল হক মুসলিম হল– ৬৪ জন, সলিমুল্লাহ মুসলিম হল– ৬২ জন, ড. মোহাম্মদ শহিদুল্লাহ হল– ৭০ জন, জিয়া হল– ৭৮ জন, জহুরুল হক হল– ৮১ জন, বিজয় ’৭১ হল – ৭৭ জন, কবি জসিমউদ্দিন হল– ৬৯ জন, এফ রহমান হল– ৬৭ জন, হাজী মোহাম্মদ মহসিন হল– ৬৫ জন, শেখ মুজিবুর রহমান হল– ৬৮ জন, সূর্য সেন হল– ৬৯ জন, অমর একুশে হলে– ৮১ জন প্রার্থী হয়েছেন।

ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে সেনাবাহিনী থাকবে বলে জানান। ক্যাম্পাসের ৭ পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী উপস্থিত থাকবে।

ভোটের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। এ ছাড়া, ভোটের দিন বৈধ ভোটার ছাড়া ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। এ নিয়ে ডিএমপি কমিশনারসহ উচ্চতর নিরাপত্তা বৈঠক হয়েছে। ডিএমপি আমাদের অধীনে কাজ করার কথা জানিয়েছেন।

বহিরাগতদের প্রবেশ রোধে মেট্রো স্টেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১ দিন আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১ দিন আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১ দিন আগে
Advertisement