ঢাকার সঙ্গে ৮ জেলার ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২২: ১৩

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর উত্তরবঙ্গের ৮ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সান্তাহার জংশনের অদূরে ছাতিয়ান গ্রামের বাগবাড়ি এলাকায় এই লাইনচ্যুতের ঘটনা ঘটে। এসময় ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে হতাহত হয়েছেন। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস দুপুর আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন পাবনার ঈশ্বরদী থেকে রওনা হয়েছে। কতক্ষণ নাগাদ পৌঁছাবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

স্টেশন মাস্টার খাদিজা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস সান্তাহারে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ জয়পুরহাট স্টেশনে, রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশনে আটকে পড়েছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা এক্সপ্রেস’ সান্তাহার জংশনে আটকে আছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করে। এরপর সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ছাতিয়ান গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

তিনি বলেন, লাইন মেরামত কাজ চলমান থাকায় লাল পতাকা উড়ানো হয়। কিন্তু ট্রেনের চালক লাল পতাকা খেয়াল না করে ট্রেন চালিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আদমদিঘি উপজেলা হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও নওগা জেলা হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইরানের শাসনব্যবস্থা এখনো ‘অটুট’ থাকলেও ‘দুর্বল’: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বব্যাপী হুমকি নিয়ে এক সংসদীয় শুনানিতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সাক্ষ্য দিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড এবং ট্রাম্প প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তারা।

২ ঘণ্টা আগে

অনিয়মের অভিযোগে ভোটের ফল চ্যালেঞ্জ: ৪১ প্রার্থীর মামলা গ্রহণ হাইকোর্টে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে করা ৪১ জন প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর সিসিটিভি ক্যামেরার রেকর্ডসহ প্রয়োজনীয় উপকরণ সংরক্ষণে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব আবেদনের বিষয়ে ঈদ ও অবকাশকালীন ছুটির পর

২ ঘণ্টা আগে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

মহাসড়কে বাসের তুলনায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বেশি দেখা গেছে। গণপরিবহন সংকটে অনেক যাত্রী ভাড়ায় চালিত মোটরসাইকেল কিংবা প্রাইভেটকারে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে অতিরিক্ত ভাড়ার চাপে দিশেহারা অনেক যাত্রী শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপেই বাড়ির পথ ধরেছেন।

২ ঘণ্টা আগে

ঈদের ছুটিতে সেবা নিশ্চিতে হাসপাতালগুলোর জন্য ১৬ নির্দেশনা

(৬) হাসপাতালের অন্তঃবিভাগ ইউনিট প্রধানরা প্রতিদিন তাদের বিভাগীয় কার্যক্রম তদারক করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব, এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কল সেবা চালু রাখতে হবে।

১৬ ঘণ্টা আগে