বাস-ট্রাক ও রিকশার সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২: ৩৩

রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাকির হোসেন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন এবং আহত ব্যক্তি অটোরিকশা চালক।

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আহত ব্যাংক কর্মকর্তাকে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।

পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ উল্লাহ জানান, পল্টন মোড়ে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাকির হোসেন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বলে জানা গেছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাস ট্রাক জব্দ করা হলেও চালকরা পালিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১১ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১২ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

১৩ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

১৩ ঘণ্টা আগে