পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় সড়কে ঝরল ৪ প্রাণ

শরীয়তপুর প্রতিনিধি
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে টোল প্লাজা-সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৫ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা

৬ ঘণ্টা আগে

বিপজ্জনক ৮ বিদেশি ক্রিম, ৭টিই পাকিস্তানি

দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ

৬ ঘণ্টা আগে