হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২২: ১৫
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

দেশে হাম আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই টিকাবিহীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া ১৪ শতাংশ শিশু টিাকার মাত্র একটি ডোজ পেয়েছিল।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো শিশুকেই টিকার বাইরে রাখা হবে না।

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, দেশে বর্তমানে হামের সংক্রমণের যে সর্বোচ্চ পর্যায় চলছে, তা দ্রুতই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল, সেখানে সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে।

হামে আক্রান্তদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সব হাসপাতালে পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু আছে, তাই স্থানান্তরের প্রয়োজন নেই।

আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য নতুন টিকা দেশে আসবে বলেও তিনি জানান। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement