ক্রীড়া ডেস্ক

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা উঠলে বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দিয়েও উন্নতি না হওয়ায় তাকে পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলছেন তামিম। দলের একটি সূত্র জানিয়েছে, তামিমকে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শারীরিকভাবে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই। সে কারণে ফজিলাতুন্নেছা হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
বিসিবি সূত্র জানিয়েছে, বিকেএসপি তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তিনি। এরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে বিকেএসপি ও পরে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তাকে।
এদিকে দুপুর ১২টায় বিসিবির বোর্ড সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমের অসুস্থতার খবরে সে সভা স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার জানামতে এ ধরনের কোনো আলোচনা হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটিকে কি বাদ দেওয়া যেতে পারে?”
১১ ঘণ্টা আগে
তথ্য উপদেষ্টা আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই।
১৪ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন নির্ধারণ করেছে
১৪ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, কচুক্ষেত তামান্না কমপ্লেক্সে অবস্থিত 'ইউনিফর্ম টেক্সটাইল' নামের কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশে অবরোধ করে মানববন্ধন করে। এর কিছুসময় পর তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
১৪ ঘণ্টা আগে