রাত ৮টা থেকে কারফিউ গোপালগঞ্জে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাত ৮টা থেকে কারফিউ বলবৎ হবে গোপালগঞ্জে। ছবি: ফোকাস বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে টানা সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার।

বুধবার (১৬ জুলাই) রাত থেকে এ কারফিউ কার্যকর হবে। কারফিউ বলবৎ থাকবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’। এ কর্মসূচি ঘিরে সকালে পুলিশের গাড়িতে আগুন দেয় ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা করেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ।

পরে দুপুরে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সংক্ষিপ্ত সময়ে সমাবেশ করে এনসিপি। তবে সমবেশ শেষে ফেরার সময় দলটির নেতারা ফের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাধা মুখে পড়েন।

এ সময় এনসিপি নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত, সন্ধ্যার আগে আগে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ছেড়েছেন।

এদিকে শহরে ১৪৪ ধারা জারি করা থাকলেও হামলাকারীদের সঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ছাড়াও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দিনভর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে তথ্য মিলেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: আরও এক প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪

রাত ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আশুরা আক্তার মারা যান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল।

২ ঘণ্টা আগে

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সার্বভৌমত্ববিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী

বিচারাধীন এ ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এ হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা বিদ্যমান ছিল— নাগরিক হিসেবে এ বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এ হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপ

২ ঘণ্টা আগে

পিলখানা ট্র্যাজেডি: শহিদ সেনা দিবস আজ

‘পিলখানা ট্র্যাজেডি’ হিসেবে পরিচিত এ দিনটি জুলাই অভ্যুত্থানের পর থেকে জাতীয় শহিদ সেনা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা ট্র্যাজেডিতে হত্যাযজ্ঞের শিকার সেইসব সেনাসহ বেসামরিক নাগরিকদের স্মরণের দিন।

২ ঘণ্টা আগে

৫ আগস্ট মানুষ সরকার সরালেও রাষ্ট্র বদলায়নি— সেটাই রাষ্ট্রপতির সাফল্য

রাষ্ট্রপতির এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেছেন, রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কারের অভিপ্রায় নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটলেও রাষ্ট্রপতি সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে সাবেক রাষ্ট্রব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছিলেন, যা জনগণের অভিপ্রায়ের অবস্থানের বিরোধ

১০ ঘণ্টা আগে