বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ড. মোহাম্মদ আজম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন লেখক ও অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা ২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর বাংলা ভাষার উপনিবেসায়ন ও বিউপনিবেসায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। তার উল্লেখযোগ্য বইগুলো হলো ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘নির্বাচিত কবিতা : সৈয়দ আলী আহসান’ (সম্পাদিত), ‘কবি ও কবিতার সন্ধানে’।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন নম্বর ১৬১৪০

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

১১ ঘণ্টা আগে

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন— ইউএনওদের উদ্দেশে প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’

১১ ঘণ্টা আগে

জ্বালানি তেল আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশের জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

২০২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সেই সেশনজট থাকবে না: উপাচার্য

শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে