সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি

ডেস্ক, রাজনীতি ডটকম

সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে এ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক ও কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৩ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মৃত্যুঝুঁকি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতামূলক সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকতে বিজিবির পক্ষ থেকে সতর্কতা জারি করা হলো। কারণ সীমান্তে গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশি কোনও নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি আছে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

৪৭ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭ বিজিবির সব কোম্পানি এবং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে যেন কোনও বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ এবং ভারতীয় কোনও নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে যেন অনাকাঙ্ক্ষিত প্রাণহানির কোনও পরিস্থিতি না ঘটে, সে ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার, কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডার পর্যায়ে প্রতিনিয়ত চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সীমান্তে বসবাসরত জনসাধারণের উপস্থিতিতে নিয়মিতভাবে মতবিনিময় সভা-সেমিনার অব্যাহত আছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

৭ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

৭ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

৮ ঘণ্টা আগে

শিশু সুরক্ষা লঙ্ঘনের দায়ে এবার মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

নিউ মেক্সিকোতে ২০২৩ সালে কয়েকজন আইনজীবীর করা একটি মামলায় বিচারক ব্রায়ান বিয়েডশেইড এ জরিমানা ঘোষণা করেন। ফেসবুকসহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের বিপদে ফেলেছে, তাদের যৌন উত্তেজক উপাদান ও যৌন শিকারীদের সংস্পর্শে এনেছে— এমন অভিযোগ এনে মেটাকে দায়বদ্ধ করার দাবি করা হয়েছিল মামলায়।

১০ ঘণ্টা আগে