দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘সবকিছু মিলিয়ে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। আপনারা দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার কথা বলতে পারবেন না। দুদিন আগে একটি ঘটনা ঘটেছে উত্তরায়। যেটি ফেসবুকে ভাইরাল হয়েছে।

উত্তরার ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে কিশোর গ্যাঙের পাঁচ জন বা এ ধরনের কেউ টঙ্গি থেকে এসে কাজটি করেছে। ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সফলভাবে এটি হ্যান্ডেল করছি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, বিচ্ছিন্ন দুই-একটি, প্রধানত মোবাইল ছিনতাই ছাড়া নগরে বড় কোনো অপরাধ নেই। ল অ্যান্ড অর্ডারে কোনো সমস্যা নেই। সবকিছু স্বাভাবিক। আমার অফিসাররা চমৎকারভাবে তাদের মনোবল ফিরে পেয়েছেন।

শহীদ মিনারে নিরাপত্তা জোরদার

এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র‍্যাবসহ অন্যরা সমন্বয় করে কাজ করবেন।

তিনি বলেন, শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনার সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারা পলাশী গেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার পর থেকে এবং রাত ৮টার পর থেকে পুলিশের অফিসার ও ফোর্স নিয়োজিত থাকবে বলে জানান সাজ্জাত আলী।

তিনি বলেন, আমরা কোনো আশঙ্কা দেখি না। মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনো ধাতব পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে। শহীদ মিনারের চারপাশে এক কিলোমিটারের মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আম্মার ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ, তদন্তে রাবি প্রশাসন

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।

৫ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজপোর্টালের সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন, নেতৃত্বে পিন্টু-ইফতেখার

সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।

৬ ঘণ্টা আগে

মাইক্রোপ্লাস্টিক বিতর্কে তদন্তে নামল বিএসটিআই, পুনরায় পরীক্ষা হবে টুথপেস্ট

ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

৯ ঘণ্টা আগে

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর উৎপাদনে পূর্ণ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।

৯ ঘণ্টা আগে