মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে।

তিনি বলেন, সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধমত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

রোববার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই, কারো এজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা, আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন সেটা আমরা করবো।

সিইসি আরও বলেন, রমজান মাসের কথা উল্লেখ করে সিইসি সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার ওয়াদা নেন। মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চাই না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য ভালো হয়না। প্রত্যাশা কেউ এই কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। সবার সহযোগিতা চাই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

৮ ঘণ্টা আগে

৩ শিক্ষার্থীকে দুই দফায় পেটালেন রাকসু জিএস আম্মার ও শিবির নেতারা

এতে তিন শিক্ষার্থী আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। আহতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাসিব এবং সংস্কৃত বিভাগের মাহমুদুল হাসান। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।

১১ ঘণ্টা আগে

‘রাতের ভোটে’ রিটার্নিং কর্মকর্তা: ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

তাদের মধ্যে প্রায় সবাই ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নানা অনিয়মের কারণে ওই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পেয়েছে।

১২ ঘণ্টা আগে

আগুনে বিকল এলএনজি টার্মিনাল, পরিণতি আরও ভয়াবহ হতে পারত: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

১২ ঘণ্টা আগে