আবারও ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩১
প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮০।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যার কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল। হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে রাজধানীর বিভিন্ন বহুতল ভবন ও ঘরবাড়ি থেকে মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

সিকিমের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিশ্লেষণ করে দেখা গেছে, হিমালয় সংলগ্ন এই অঞ্চলে কম্পনের তীব্রতা বেশি থাকলেও বাংলাদেশে তা মৃদু থেকে মাঝারি আকারে অনুভূত হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

৩ ঘণ্টা আগে

ওআইসি বৈঠকের ফাঁকে বাংলাদেশের ব্যাপক কূটনৈতিক তৎপরতা

বৈঠকে বিশ্বনেতারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তার নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন।

৩ ঘণ্টা আগে

দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দিব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, শাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবো।

৩ ঘণ্টা আগে

ভূমি অফিসে নির্ধারিত সেবা ফি সাইনবোর্ডে টানানোর নির্দেশ

দেশের সব ভূমি অফিসে নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের সরকার নির্ধারিত ফি দৃশ্যমানভাবে সাইনবোর্ডে টানানোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

১৭ ঘণ্টা আগে