ডেস্ক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পে-কমিশনের প্রতিবেদন কেবল পর্যালোচনার জন্য গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার।
আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছিল। তবে এই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে কোনো পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না। নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়ন করতে পারবে অথবা বাতিলও করতে পারবে। এ ক্ষেত্রে প্রস্তাবিত পে-স্কেল ভবিষ্যৎ সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা বা চাপ সৃষ্টি করবে না।
সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকের বিষয়ে জানাতে গিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রমজান মাস উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন রয়েছে। পাশাপাশি ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
এছাড়া বৈঠকে র্যাবের জন্য জিপসহ মোট ১৬০টি যানবাহন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দরপত্র ছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে জাপান থেকে সরাসরি এসব গাড়ি সংগ্রহ করা হবে বলে জানান। এদিকে তিনি জানান, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার জন্য সরকার কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে বলেও সভায় আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে সামরিক সরঞ্জাম আমদানি করলেও ভবিষ্যতে দেশে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৬ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৬ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৭ ঘণ্টা আগে