প্রতিবেদক, রাজনীতি ডটকম

জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ তৈরি করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে সেনা সদরদপ্তর।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিচালক কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ কথা বলেন।
ব্রিফিংয়ে ‘মব ভায়োলেন্স’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কর্নেল শফিকুল ইসলাম বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্তা করার ঘটনায় যে ছয়জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের একজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
চট্টগ্রামের পটিয়ার ঘটনা সম্পর্কে এই সেনা কর্মকর্তা বলেন, পটিয়ার ঘটনায় সেনাবাহিনী দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেনাবাহিনী গিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ মুক্ত করে জনদুর্ভোগ কমিয়ে আনে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনার কথা তুলে ধরে ব্রিফিংয়ে বলা হয়, নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনী। মূল আসামি ফজর আলী ও আরও চারজন ভিডিওধারণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ভুক্তভোগী পরিবারের সুরক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করছে।
ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রামে অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। গুমের ঘটনায় সেনা সদস্যদের জড়িত থাকার বিষয়টিও আলোচনায় আসে।
কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে পাঠালেও তাদের সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেনা সদস্যদের গুমের অভিযোগ সম্পর্কে তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে— এমন পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কো
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্ত সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে চাকরির বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা প্রাপ্ত হবেন বলে জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা বিতরণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৪ ঘণ্টা আগে