প্রধানমন্ত্রী রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান মন্তব্য করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত পর্ষদদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন এটিকে পেশা হিসেবে নিতে পারে সেই ভাবনাও তার মাথায় রয়েছে এবং সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। ভাতা দেওয়া বা সম্মাননা দেওয়া বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে খেলোয়াড়রা যেন খেলাকেই পেশা হিসেবে নিতে পারে।’

তিনি বলেন, ‘আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে সেটি সবচেয়ে কষ্টের বিষয়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী- যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন তাকে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। যদি আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই সফল হব। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটাই চান এবং সেটাই তিনি জানিয়েছেন বলেও পুনর্ব্যক্ত করেন।’ ্র

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১৩ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১৪ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১৫ ঘণ্টা আগে
Advertisement