গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। ছবি: মন্ত্রণালয়

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি।

CA Unveils Commomorating Envelop And Postage 05-08-2025 (2)

জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর। ছবি: মন্ত্রণালয়

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাতে জাতির জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এ অনুষ্ঠানটিও বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের

৩ ঘণ্টা আগে

অর্ধেক করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ

সুদমুক্ত ঋণে কেনা এসব গাড়ির জন্য প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের জন্য এখন মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। নতুন পরিকল্পনায় এ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে।

১০ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখা হবে। এই পাঁচটি পদ আপাতত খালি রাখা হয়েছে। বিরোধী দল থেকে মনোনয়ন দিলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

১৪ ঘণ্টা আগে

সরকারি হলো নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষকের স্কুল

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার

১৭ ঘণ্টা আগে