হজ ফ্লাইট উদ্বোধন, হজযাত্রীদের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার রাতে বাংলাদেশ থেকে মৌসুমের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাংলাদেশ থেকে ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে দোয়া চান। এর মাধ্যমে এ মৌসুমে দেশে হজযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হলো।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে রাত পৌনে ১১টার দিকে তিনি আশকোনা হজক্যাম্পে যান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রথম ফ্লাইট উদ্বোধনের আগে হজক্যাম্পে গিয়ে প্রধানমন্ত্রী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের কাছে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনায় হজক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনায় হজক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

পরে রাত ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইটে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। আর এ বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট ৭৮ হাজার ৫০০ জনের।

দেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইন্যাস এবার হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে। হজযাত্রীদের বহনকারী ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ হতে পারে আগামী ২৬ মে (৯ জিলহজ)। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement