পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসন্ন সফর

গণহত্যার ক্ষমা ও মুক্তিযুদ্ধের পাওনা আদায়ের বিষয়ে আলোচনা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮: ১৪

গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও মুক্তিযুদ্ধ-পরবর্তী পাওনা আদায়ের বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরাই আমাদের এই জায়গায় এনেছি। দেশের ভেতরের অস্থিরতার প্রভাব পড়ছে প্রবাসে অবস্থানরত দেড় কোটিরও বেশি বাংলাদেশির ওপর।’

তিনি বলেন, ‘প্রকৃত অপরাধীদের শায়েস্তা না করলে সবুজ পাসপোর্টধারীদের বিদেশে নানামুখী ভোগান্তি লাঘব হবে না। এই দায় কারও ওপর চাপিয়ে লাভ নেই।’

উপদেষ্টা আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় সেবা দিতে পারছে না। বিদেশের মিশনগুলোতে সীমাবদ্ধতা রয়েছে। অনেক চেষ্টা করেও আমরা সেবা নিশ্চিত করতে পারি না। তবে এসব মিশনে সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অভ্যুত্থান দেশ ও জাতির অধিকার আদায়ের পথ সুগম করেছে। তরুণদের আত্মত্যাগ বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশ্বকে দেখিয়ে দিতে হবে, আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন।’

নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘এ দেশে মাত্র চারটি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। কারচুপির রাজনীতি শুরু হয়েছিল ১৯৭৩ সাল থেকেই। এর অবসান ঘটাতে না পারলে গণতন্ত্র শক্তিশালী হবে না।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

২ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৩ ঘণ্টা আগে

কাতারের সাবেক আমিরের প্রয়াণ: সমবেদনা জানাতে ঢাকা ছাড়লেন স্পিকার

এই রাষ্ট্রীয় সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমব

৩ ঘণ্টা আগে