প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইন মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি দিয়েছেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ নজরুল। এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নানা সমালোচনা শুনতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
আসিফ নজরুল কী করেছে– শিরোনামে দেওয়ার পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, দেশের সেবা করার সুযোগ পেলে নাকি জান দিয়ে কাজ করবে? আসলে সে কিছুই করেনি। অপদার্থ একটা উপদেষ্টা। ইত্যাদি ইত্যাদি কত কিছু শুনলাম এই দেড় বছরে।
তিনি লিখেছেন, ভাই, আমি কিছু করিনি। করেছে আমাদের আইন মন্ত্রণালয়। তবে এর প্রতিটি কাজে আমি অংশীদার ছিলাম। খুব সকালে অফিসে এসে প্রয়োজনে রাত ৮টা/৯টা পর্যন্ত থেকেছি, সামান্য বিশ্রাম নিয়ে গভীর রাতে বাসায় আবার কাজ করেছি। বহু শুক্রবার, শনিবার সচিবালয়ে অফিস করেছি।
আইন উপদেষ্টা লিখেছেন, আমাদের এই টিমওয়ার্কে কোন ফাঁকি ছিল না। আমি জানি তারপরও সমালোচনা করতে কারও কারও ভালো লাগবে। সেটা করেন, সমস্যা নাই। তবে আমার একান্ত অনুরোধ তার আগে, কী কী কাজ করা হয়েছে তা একটু জেনে নিন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এরপর আইন মন্ত্রণালয়ের কাজের ফিরিস্তি দিয়েছেন আসিফ নজরুল। লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে।
পাঁচটি ভাগে আইন মন্ত্রণালয়ের কাজের হিসাব দিয়েছেন এই উপদেষ্টা। এগুলো হলো— ২২ টি আইনি সংস্কার; ১৫টি প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন; ২৪ হাজার ২৭৬টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার; গণহত্যার বিচার ব্যবস্থাপনা; এবং প্রায় তিনগুণ পরিমাণে দৈনন্দিন কার্যক্রম।
আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি দেখুন এখানে—

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে