১,৮৫০ কোটি টাকায় ২টি এলএনজি কার্গো কিনছে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সামিট এলএনজি টার্মিনাল। ফাইল ছবি

গ্যাসের সরবরাহে ঘাটতি সামাল দিতে দুটি এলএনজি কার্গো আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে কেনা এই দুই কার্গোর পেছনে অগ্রিম আয়করসহ ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদন করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন বা আরএফকিউ পদ্ধতিতে প্রস্তাবটি দেয়। পরে কমিটি তা পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেয়।

অনুমোদন অনুযায়ী, প্রথম কার্গোটি ২৩ ও ২৪ আগস্টের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার দরে কেনা এই কার্গোর জন্য অগ্রিম আয়করসহ সরকারের খরচ হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা।

দ্বিতীয় কার্গোটি সরবরাহের সময় নির্ধারণ করা হয়েছে ৪ ও ৫ সেপ্টেম্বর। একই প্রতিষ্ঠান থেকে কেনা এই কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এটির মোট ব্যয় ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা।

দুটি কার্গোর সম্মিলিত ব্যয় দাঁড়াচ্ছে ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকার বেশি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক খাতে গ্যাসের চাহিদা বাড়ায় সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে এই এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় অতিরিক্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement