প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় দেশের মানুষের মধ্যে ভয়ের পরিবেশ অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ মার্চ) সকালে নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নিজ বাসার পাশের দারুছ সালাম জামে মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ কিছুটা ভিন্ন। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। ঈদের ভ্রাতৃত্ব ও ভালোবাসার এই পরিবেশ অব্যাহত থাকবে। আগামী দিনের বাংলাদেশ হবে ‘রেইনবো বাংলাদেশ’, যেখানে নাগরিকদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না।”
তিনি আরও বলেন, মুক্ত পরিবেশ ছাড়া ঈদের প্রকৃত আনন্দ আসে না। এবারের পরিবেশ ভিন্ন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছে। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক—মানুষ যেন স্বাধীনভাবে চলতে, কথা বলতে এবং সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে।
নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যে মালিকানা ফিরে পাওয়ার কথা বলছিলাম, নির্বাচনের পর তা অনেকাংশে ফিরে এসেছে বলে মনে করি।
শেষে মন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে বিএনপি নেতা ইসরাফিল খসরুসহ পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় ঢাকার প্রথম শ্রম আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। ইতোমধ্যে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বিলে অনলাইন জুয়া পরিচালনা করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডিত করা বিধান রাখা হয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সম্পর্ক থাকলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সাধারণ জুয়ার অপরাধ
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে ও অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার, যেন বিশ্ব আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারে। আমরা আশা করি, কপ-৩১ এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার ভূমিকা পালনে প্রস্তুত।
১১ ঘণ্টা আগে
ভারতের নয়া দিল্লিতে বিমানবন্দরে আটকানোর পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের ঢাকা ফিরে আসার বিষয়ে ঘটনার ৯ দিন পর মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্টের বদলে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন বলেই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল।
১৩ ঘণ্টা আগে