প্রতিবেদক, রাজনীতি ডটকম

চীন সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিংসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার অভিনন্দন জানাই। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি (প্রধানমন্ত্রী) ‘শক্তিশালী বন্ধুদেশ চীনে’র সঙ্গে কথা করেছেন।”
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শফিকুর রহমান। তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘পানিসম্পদমন্ত্রী (মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি) গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে, ইনশাল্লাহ যে নামেই হোক, কাজ (তিস্তা মহাপরিকল্পনার) শুরু হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা নামের কাঙাল নয়, আমরা কামের কাঙাল।’
তিনি আরও বলেন, ‘সরকারি দলকে বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে।’ একই সঙ্গে বিরোধী দলকেও সঙ্গত সকল ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে বলেও জানান তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘অতীতে এ সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল। বর্তমানে সংসদ এমনটা হওয়া উচিত হবে না। অতীতের সংস্কৃতিকে আমাদের ‘না’ বলতে হবে। এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কি না তা লক্ষ্য রাখবে বিরোধী দল।’
এ ছাড়া দেশ থেকে পাচারকৃত অর্থ কীভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘পাচার করা অর্থ ফেরানো গেলে বাজেট ঘাটতি থাকবে না। শুধু অর্থ নয়, পাচারকারীকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে