আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে : আসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জুলাই আন্দোলন ও শেখ হাসিনার পরিণতি মনে রাখতে হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানের মঞ্চে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সে যেই হোক এ জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ আগের ইতিহাস বারবার নিশ্চিত করেছে এবং এটাও ভবিষ্যতেও বারবার নিশ্চিত করবে। আমাদের শহীদ ভাই-বোন ও আহতরা যে পথ দেখিয়েছে বাংলাদেশকে সর্বদা সার্বভৌম স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ সারাজীবন অনুসরণ করবো।’

উপদেষ্টা বলেন, জুলাই ২০২৪ শেষ হয়ে যায়নি। আজকের এ ক্রাউড, আপনারা দেখিয়ে দিচ্ছেন যে জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ভবিষ্যতে জুলাই সর্বদা জীবিত থাকবে।

তিনি আরো বলেন, বিজয়, মুক্তি এবং স্বাধীনতার এক বছর। গতবছর আজকের এ দিনে ছাত্র-জনতা সংসদ, গণভবন দখলে নিয়েছিল।

খুবই স্পষ্টভাবে বিশ্বকে এ সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এ দেশের জনগণের। আর যেন কোনো শাসক, শোষক হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে ওঠতে না পারে সেই মেসেজ আজকের এ দিনে দেওয়া হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্যাকেটবন্দি চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে— অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।

১৬ ঘণ্টা আগে

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৭ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে