কৃষিকার্ডের প্রধান লক্ষ্য কৃষককে স্বাবলম্বী করা : ডা. জাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কৃষককে স্বাবলম্বী করা ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল করা কৃষিকার্ডের প্রধান লক্ষ্য। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ডের মতো আস্তে আস্তে প্রতিটা উপজেলায় এটা ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান সমাজকল্যাণ মন্ত্রী।

তিনি বলেন, ‘পাট এক সময় আমাদের গর্ব ছিল। কিন্তু সেই পাট যেকোনো ভাবেই হোক অবহেলা বা আমাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে পাট চাষ দুর্বল হয়েছে। কাজেই আমরা পাটের যে হারানো গৌরব সেটা ফেরত আনতে চাই। সেজন্য কৃষকদের আরও বেশি উৎসাহিত করছি পাট চাষে। পাট যত বেশি উৎপাদিত হবে, সেটা আমাদের দেশের জিডিপিতে ও পরিবেশে একটা মারাত্মক পজিটিভ ভূমিকা রাখবে।’

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ৮শ’ জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার ও ২০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ৫ কেজি করে এমওপি ও ৫ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এসময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৩ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৪ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৪ ঘণ্টা আগে

যাত্রীবাহী সব বাসের ভাড়া কিলোমিটারে বাড়ছে ১৭ পয়সা

বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

৫ ঘণ্টা আগে
Advertisement