প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানিসংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। এ কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে এ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয়।
তিনি বলেন, ‘সাম্প্রতিক জ্বালানিসংকট একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু, যা মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগে এ ধরনের কমিটি গঠনের নজির খুবই বিরল। অতীতে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারব্যবস্থায় রূপান্তরের সময় উভয় পক্ষের ঐকমত্য দেখা গিয়েছিল। বর্তমান উদ্যোগও তেমন একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এই কমিটি গঠনের প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানিসংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সব রাজনৈতিক দলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ কমিটির মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে এবং তা বাস্তবসম্মত হলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
প্রস্তাবিত কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। সরকারি দলের অন্য সদস্যরা হলেন- জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
বিরোধী দলের পাঁচ সদস্য হলেন- ঢাকা-১২ আসনের সাইফুল আলম, ঢাকা-১৬ আসনের আব্দুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলাম, কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসান।
সংসদে এ ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘জাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশ্লেষকদের মতে, জ্বালানিসংকট মোকাবিলায় রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হলে তা দ্রুত ও কার্যকর সমাধানের পথ প্রশস্ত করতে পারে। ৩০ দিনের মধ্যে কমিটির সুপারিশ দেশের জ্বালানি খাতে ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৬ ঘণ্টা আগে
আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৭ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৯ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৯ ঘণ্টা আগে