বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৫: ০১
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সম্মেলন কক্ষে ক্রেস্ট গ্রহণ করছেন হাফেজ আনাস। ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিককে (১৪) সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সম্মেলন কক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন। তিনি হাফেজ আনাসকে ক্রেস্ট প্রদান করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম শায়েখ নেছার আহমদ নেছারী ও হাফেজ আনাসের পিতা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফেজ আনাস বিন আতিককে অভিনন্দন জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন বলেন, ‘হাফেজ আনাস তার এই অর্জনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছে।’

এ ছাড়া বিশ্বজয়ী হাফেজ ও ক্বারীদের অর্জন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ থেকে ১০ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিক প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন। আজ পুরস্কার নিয়ে তিনি দেশে ফেরেন।

এর আগে, গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অভিজ্ঞ বিচারকগণ মিশরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আনাসকে নির্বাচিত করেছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement