প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকার ১ হাজার ৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বুধবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন।
ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সরঞ্জামাদি আজ সন্ধ্যার আগেই কেন্দ্রে পৌঁছে যাবে।
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি অনুভূত হয়নি। ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, যা সব নিষ্পত্তি করা হয়েছে।
তবে ঢাকার ১৩টি আসনের ১ হাজার ৪০০ কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া, নির্বাচনকালে ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।
শরফ উদ্দিন আরও জানান, ঢাকার ৯০ ভাগ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। বডিওর্ন ক্যামেরা নিয়ে দুজন আনসার সদস্য থাকবে, যারা রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
১০ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
১১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
১২ ঘণ্টা আগে