৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২২: ৩৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আগামী ৫ মার্চ পর্যন্ত ওই অঞ্চলের ছয়টি রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে অন্তত আগামী ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা; এবং কুয়েতে কোনো ফ্লাইট চলবে না।

মঙ্গলবার (৩ মার্চ) বিমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, পরিস্থিতির উন্নতি হলে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটের পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করলে ইরানও পালটা হামলা চালায়। এতে যুদ্ধ শুরু হলে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকায় এখনো মধ্যপ্রাচ্যের এসব দেশে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে আকাশ পথে চলাচলে। বেশির ভাগ দেশ থেকেই এসব দেশে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। একই পথে হাঁটতে হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেও।

বিমানবন্দর ও বিমান বাংলাদেশের সবশেষ তথ্য বলছে, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৪৭টি আন্তহর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি ও ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান বাংলাদেশ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে আকাশ পথে চলাচল নিয়ে অনিশ্চয়তা কাটবে না। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৪ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে
Advertisement