ডিপিপি বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত একই দাবিতে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ৬ ঘণ্টা আটকা ছিল ৮টি আন্তঃনগর ট্রেন। পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে আজ যমুনা সেতু এলাকায় রেল ও সড়কপথ অবরোধের ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কয়েক বছর ধরে তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। গত ১৯ জানুয়ারি থেকে টানা ১১ দিন আন্দোলনের পর কর্তৃপক্ষের আশ্বাসে তা স্থগিত করা হয়। এরপর ৭ মে একনেক সভায় প্রকল্পের ডিপিপির নীতিগত অনুমোদন দেওয়া হলেও আর কোনো অগ্রগতি নেই। ২৪ জুন ও ২৭ জুলাই দুটি একনেক সভা হওয়ার পর শিক্ষার্থীরা ২৬ জুলাই থেকে আবারো আন্দোলন শুরু করেছেন। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছনে ফেরার অবকাশ নেই। ক্যাম্পাস বাস্তবায়ন না করে তারা রাজপথ ছাড়বেন না।

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি বাস্তবায়নে সরকারের তরফ থেকে এ পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করায় সেতুর উভয় পাশে দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করেও কোনো কাজ হচ্ছে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড

নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

৬ ঘণ্টা আগে

মুজিববর্ষ উদ্‌যাপনে খরচ হাজার কোটি টাকা— সংসদে জানালেন অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ টাকা।

১৮ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯৬

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামজনিত উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

১ দিন আগে

আর্থিক শৃঙ্খলার জন্য গভর্নর পদ সাংবিধানিক করা উচিত: ফরাসউদ্দিন

সাবেক এই গভর্নর বলেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা ও অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।

১ দিন আগে