বিশ্বাসযোগ্য তথ্য উৎপাদন করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্বাসযোগ্য সরকারি ডাটা উৎপাদন করতে হবে। সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এটা বিনিয়োগ উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর তথ্য উন্মুক্ত থাকা উচিত। তথ্য লুকোচুরি বা কারসাজির কোনো প্রশ্নই আসে না। নতুন বিধিমালায় তা অন্তর্ভুক্ত করা হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তারের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিপিআরসির নির্বাহি চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( অর্থ মন্ত্রণালয়) অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, 'টাস্কফোর্সের প্রতিবেদন অনুযায়ী এখন বিবিএস স্বাধীন প্রতিষ্ঠান। তারা সরকারের অনুমোদন ছাড়া যে কোনো জরিপের প্রতিবেদন প্রকাশ করতে পারবে। কিন্তু সেই সক্ষমতা আছে কিনা দেখার বিষয়। তাদের স্বচ্ছতাও দেখতে হবে। সার্ভে পদ্ধতি কি ছিল, জনসম্মুখে তা প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক নিয়ম মেনেই তা করতে হবে। দেশে অনেক জরি অসুমারি হলেও প্রতিবছর নদী ভাঙ্গনে বাস্তুচ্যুত হয় তার পরিসংখ্যান নেই দেশে। যা খুবই দুঃখজনক। নদীর ভাঙ্গনে কত চর জেগে ওঠে। সেই চর কাদের দখলে সেই পরিসংখ্যান নাই দেশে। তা চিহ্নিত করতে হবে।'

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৬ ঘণ্টা আগে

বিভিন্ন ধর্মের অভিন্ন নৈতিক শিক্ষা [পর্ব ২]

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প

১০ ঘণ্টা আগে

নিজের নামে স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, না করলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।

১৯ ঘণ্টা আগে