চট্টগ্রাম বন্দরে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল দুই জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি

মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে মোট ৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি বিশাল জাহাজ। সোমবার ভোর ৪টার দিকে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ডেনমার্কের পতাকাবাহী জাহাজ ‘টর্ম সিঙ্গাপুর’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে। এর কিছুক্ষণ পরই বেলা ১১টার দিকে সিঙ্গাপুর থেকে আরও ৪০ হাজার টন ডিজেলের চালান নিয়ে মাশাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সি র‍্যাপোটর’ নামের আরেকটি জাহাজ বহির্নোঙরে এসে পৌঁছায়।

দৈনিক সাড়ে ১২ হাজার টন ব্যবহারের হিসাব অনুযায়ী, নতুন করে আসা এই ডিজেল দিয়ে দেশের আগামী পাঁচ দিনেরও বেশি সময়ের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানায়, আমদানি করা এই জ্বালানি তেল খালাসের পর দ্রুতই তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহের প্রক্রিয়া শুরু হবে।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানিয়েছেন, সকালে জাহাজ দুটি আসার পর এখন লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এর আগেও জ্বালানি তেলের বেশ কিছু চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গত ৬ মে দক্ষিণ কোরিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘সেস ব্র্যাভ’ নামের একটি জাহাজ বন্দরে ভিড়েছিল। এছাড়া গত ৪ মে আরও একটি জাহাজ ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে বন্দরে আসে।

একের পর এক জ্বালানি তেলের চালান আসায় দেশের বাজারে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে শিল্প উৎপাদন ও পরিবহন খাতে এই ডিজেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে লাইটারিং বা ছোট জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এই জ্বালানি প্রধান ডিপোগুলোতে নেওয়া হয়। প্রাইড শিপিং লাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই খালাস প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জ্বালানি তেলের সরবরাহ চেইন সচল রাখতে বন্দর কর্তৃপক্ষ এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সমন্বয় করে কাজ করছে। এই নতুন চালানের ফলে দেশে জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী হলো।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৫ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৫ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৬ ঘণ্টা আগে