'আপনারাই দেশের মালিক, আমরা আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, 'আপনারাই (জনগণ) দেশের মালিক, আমরা কেবল আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী। তাই আমাদের সঙ্গে মালিকের মতোই আচরণ করবেন। আমাদের এমন প্রশ্রয় দেবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রীরা মালিক। আমি ও আমার সহকর্মীদের সঙ্গে অধিকার নিয়েই কথা বলবেন। অবশ্যই বাঁশের চেয়ে কঞ্চিকে মোটা হতে দেওয়া যাবে না।’

আজ সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‌‘সরকারের বয়স একমাস হয়নি। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ শুকায়নি এখনো। কিন্তু আমাদের দেওয়া পাঁচটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করেছি। এরইমধ্যে ফ্যামিলি কার্ড বণ্টন করা হয়েছে, কৃষক কার্ড বণ্টনের প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে, আজ খাল খননের উদ্বোধনের মধ্যদিয়ে খাল খনন কাজ শুরু হয়ে গেলো।’

সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহির মধ্যে থাকতে চায় উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন থাকবে, দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। আমাদের সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চায়। আমরা জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়ন করতে চাই।

প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, একটি দায়িত্বশীল ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতা–কর্মীদের প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

খাল খনন কাজে অনিয়ম ও অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। মন্ত্রী বলেন, এটি ঠিকাদার ও প্রকৌশলীদের আয় করার প্রকল্প হতে পারে না; বরং এমনভাবে খাল খনন করতে হবে, যাতে উৎস থেকে শেষ প্রান্ত পর্যন্ত পানির প্রবাহ নিশ্চিত হয়।

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং বিএডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুতুবপুর স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের শর্ত নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

৩ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: গাজী নজরুলের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি

এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।

৩ ঘণ্টা আগে

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

৩ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে

৪ ঘণ্টা আগে
Advertisement