‘হ্যাঁ’ ভোট দিলে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দিলে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে। সর্বগ্রাসী ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পাব, স্বৈরতান্ত্রিক শাসন থেকে রেহাই মিলবে। অতীত ইতিহাস সাক্ষ্য দেয়—ক্ষমতায় একবার বসলে আমরা চেয়ারের প্রতি আসক্ত হয়ে পড়ি, ছাড়তে চাই না। এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত গণভোট সংক্রান্ত সচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরোধীদলের মতামত প্রয়োজন হবে। সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো অংশ পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন পড়বে। তখন সরকারি দল চাইলেই কলমের খোঁচায় সংবিধান পরিবর্তন করতে পারবে না।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন—যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, একই সঙ্গে গণভোটও হবে। এই নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করে আমরা দেশকে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ার হাত থেকে রক্ষা করতে পারবো।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ান’— অর্থমন্ত্রীর প্রতি জয়নুল আবেদীন ফারুক

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

৩ ঘণ্টা আগে

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ময়মনসিংহের। এ ছাড়া ঢাকা ও খুলনায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

৫ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘ফতোয়া’ নিতে চান জামায়াত এমপি

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে একটা কথা চালু হয়েছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলল, ফতোয়া তো এখন পার্লামেন্টেই দেওয়া হয়।’

৬ ঘণ্টা আগে