প্রতিবেদক, রাজনীতি ডটকম

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সরকারি যানবাহনের সুযোগ-সুবিধা, চলাচলে রাস্তাঘাট বন্ধ না রেখে জনদুর্ভোগ কমানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
জানা গেছে, এখন থেকে প্রধানমন্ত্রী সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন। একইসঙ্গে জনদুর্ভোগ কমাতে তার গাড়িবহরের সংখ্যাও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত টয়োটা গাড়িটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। এ গাড়ির জ্বালানি খরচ তিনি নিজেই বহন করবেন এবং গাড়িটি চালাবেন তার নিজস্ব চালক। আজ দিনের কর্মসূচি হিসেবে সাভার ও শেরেবাংলানগরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই ব্যক্তিগত গাড়িতে করেই সচিবালয়ে দপ্তরে যোগ দেন।
রুমন জানান, রাজধানীর যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তার গাড়িবহরের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছেন। আগে যেখানে প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকতো, এখন থেকে সেখানে মাত্র ৪টি গাড়ি থাকবে। এছাড়া যাতায়াতের সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে পুলিশ দাঁড়িয়ে থাকার যে নিয়ম ছিল, তা-ও বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রটোকল অনুযায়ী গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতের কারণে রাস্তায় ভিআইপি মুভমেন্ট বেড়ে যায় এবং সাধারণ মানুষ যানজটে ভোগেন। এ জনদুর্ভোগ এড়াতে এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে বেশির ভাগ মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে বলেন, আমি নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের সামনে উপস্থিত ছিলাম এবং দেখেছি, প্রধানমন্ত্রীর গাড়িতে দেশের বা রাষ্ট্রীয় পতাকা বহন করা হয়নি।

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৬ ঘণ্টা আগে
মাহাদী আমিন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
৬ ঘণ্টা আগে
সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা
৬ ঘণ্টা আগে