প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২১: ২২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে গেছেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।

এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। তবে আজকের বৈঠকে কি বিষয়ে এবং কি আলোচনা হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস পরীক্ষাতেও নিজ ক্যাডারে প্রথম হন।

১৬ ঘণ্টা আগে

৩ মামলায় মমতাজের জামিন, তবে এখনই মিলছে না মুক্তি

জুলাই আন্দোলনের সময়ের তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

১৭ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা রয়েছেন।

১৭ ঘণ্টা আগে

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

১৮ ঘণ্টা আগে