আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজস্ব ভবন। ছবি: উইকিপিডিয়া

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে। এনবিআর আজ বৃহস্পতিবার এক বিশেষ আদেশে জানায়, ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

সাধারণত আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩০ নভেম্বর হলেও, গত কয়েক বছরে এনবিআর নিয়মিত সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এর আগে ইতোমধ্যে দুই দফায় সময় বাড়ানো হয়েছিল।

এবারও কিছু ব্যতিক্রম ছাড়া করদাতাদের সবাইকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন, যাদের মধ্যে ৩৪ লাখের বেশি ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন।

করদাতারা এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন করে পাসওয়ার্ড নিয়ে লগইন করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন। কোনো কাগজপত্র আপলোড করার প্রয়োজন নেই, তবে ভবিষ্যতে প্রয়োজনে দেখানোর জন্য সংশ্লিষ্ট কাগজপত্র সংরক্ষণ করা উচিত।

অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৪ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৫ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৫ ঘণ্টা আগে